October 8, 2026, 6:31 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেওয়ায় নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দিতে দেওয়ার নির্দেশ দিয়েছেন। স্পিকারে আজান দেওয়া হলে সেখানে সরাসরি বাধা দিতে বলেছেন এই কট্টর ডানপন্থি।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, যে মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখা যাবে সেটিতে ইসরায়েলি পুলিশকে প্রবেশ করে স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন উগ্রপন্থি ইতামার বেন গিভির।

 

তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন। যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেল গুলোতে একটি ম্যাচ আগুন না ধরানো পর্যন্ত বেন গিভির থামবে না।”

হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “বেন গিভির ঘৃনা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন”। এই মুসলিম ইসরায়েলি সাংসদ সতর্কতা দিয়ে বলেছেন, “প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী।”

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page