September 16, 2026, 7:09 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইসলামিক ফাউন্ডেশনকে রাজনীতির উর্ধ্বে রাখা হবে : ধর্ম উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   অন্তর্বর্তীকালীন  সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ  ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনকে (ইফা) নতুন করে ঢেলে সাজানো হবে। রাজনীতির উর্ধ্বে রেখেএটিকে প্রকৃত ইসলামিক নিয়ম-কানুন সুপ্রতিষ্ঠায় প্রাণবন্ত একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
তিনি আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ‘দারুল আরকাম মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পের দিনব্যাপী সেমিনারের উদ্বোধন  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, বিগত দিনে ইসলামিক ফাউন্ডেশন তার কর্মকান্ড, ভিশন ও মিশন  থেকে সরে এসেছে। অতিমাত্রিক রাজনীতির কারণেই এমন  লক্ষচ্যূতি ঘটেছে। এই জায়গা থেকে ফাউন্ডেশনের উত্তরণ ঘটাতে হবে।
ড. খালিদ বলেন, বিগত ১৫ বছরে এ সংস্থার  কর্মকর্তা-কর্মচারীদের কী পরিমাণ সম্পত্তি বেড়েছে সেটা খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হবে। কোন অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলমের সভাপতিত্বে  অনুষ্ঠানে ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক শফিউল আলম, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর ও ইফা’র আইসিটি ও পরিকল্পনা বিভাগের পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুদ বক্তৃতা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page