September 30, 2026, 4:25 pm
শিরোনামঃ
চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক কুষ্টিয়ায় শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ নারায়ণগঞ্জে ড্রেন থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক
এইমাত্রপাওয়াঃ

ইসলামের প্রতি শত্রুতা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে স্পষ্টতর : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বর্তমানে ইসলামের প্রতি শত্রুতা অতীতের যেকোনো সময়ের চেয়ে স্পষ্টতর হয়েছে। তিনি এক্ষেত্রে উদাহরণ হিসেবে পাশ্চাত্যে পবিত্র কুরআন অবমাননার ঘটনা তুলে ধরেছেন।

তিনি আজ (মঙ্গলবার) সকালে তেহরানে অনুষ্ঠিত ইসলামি ঐক্য সম্মেলনে আগত বিদেশি অতিথি, মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত, সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।

সর্বোচ্চ নেতা বলেন, ইসলাম বিদ্বেষের একটি নমুনা হচ্ছে পবিত্র কুরআন অবমাননা। এক আহাম্মক এটি করে এবং একটি সরকার তাকে সমর্থন দেয়।

তিনি বলেন, এতে প্রমাণিত হয়, এটি কুরআন অবমাননার মতো একটি সাধারণ ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই। এর পেছনে অনেক বড় পরিকল্পনা ও বহু পরিকল্পনাকারী রয়েছে। তারা ভাবছে তারা এর মাধ্যমে পবিত্র কুরআনকে দুর্বল করতে পারবে। কিন্তু তারা ভুল করছে। এর ফলে তারা নিজেদেরই ক্ষতি করছে।
আয়াতুল্লাহ খামেনেয়ী (ফাইল ফটো)

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ইসলাম অবমাননাকর এই অপকর্মের পেছনে ইহুদিবাদী ইসরাইলের হাত রয়েছে। মুসলিম জাতিগুলোর প্রতি ইসরাইল চরম বিদ্বেষ পোষণ করে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইলের অন্তর ক্ষোভ ও ঘৃণায় পরিপূর্ণ। তারা যে শুধু ইরানকে ঘৃণা করে তাই নয় সেইসঙ্গে মিশর, ইরাক ও সিরিয়ার মতো দেশগুলিও ইসরাইলের ক্রোধের শিকার। এর কারণ হিসেবে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ইহুদিবাদীরা নীল নদ থেকে ফোরাত পর্যন্ত তাদের অবৈধ রাষ্ট্রকে বিস্তৃত করতে চেয়েছিল। কিন্তু এই দেশগুলো ভিন্ন ভিন্ন কারণে তেল আবিবকে সে সুযোগ দেয়নি।

তিনি বলেন, ইসরাইলকে আমি কুরআনের ভাষায় বলতে চাই, ক্ষুব্ধ হও এবং সেই ক্ষোভে তোমার মৃত্যু হয়ে যাক। পবিত্র কুরআনের এই অবিনশ্বর বাণী ইহুদিবাদী ইসরাইলের ক্ষেত্রে বাস্তব সত্য হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page