September 24, 2026, 11:57 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

‘ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্য, কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলাম ধর্মকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করায় কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির পদত্যাগ দাবি করেছে বিরোধী দল বিজেপি। একই সঙ্গে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে দলটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের কোপ্পাল জেলার কুকনুর শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলামকে মহান ও মানবিক ধর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে কীভাবে জীবনযাপন করতে হয়, তা শেখায়।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, যারা ইসলাম সম্পর্কে জানেন না, তারাই এ ধর্ম নিয়ে ভুল ধারণা পোষণ করেন। এরপর তিনি মন্তব্য করেন, ‘ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এটি মানবতা দিয়ে শুরু হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, আব্রাহামিক ধর্ম—ইহুদি, খ্রিস্টান ও ইসলাম—নিয়ে তিনি ব্যাপকভাবে পড়াশোনা না করলেও ধর্ম ও বিভিন্ন ইতিহাস সম্পর্কে পড়াশোনা করেন। একই সঙ্গে তিনি নিয়মিত মন্দির বা মঠে যান না বলেও উল্লেখ করেন।

মন্ত্রীর এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অশোক অভিযোগ করেন, মন্ত্রীর বক্তব্য হিন্দুধর্ম ও হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে হেয় করেছে। তিনি বলেন, মন্ত্রীকে বক্তব্য প্রত্যাহার করে রাজ্যের হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

বিজেপি নেতা আর অশোক বলেন, ‘আমি মঠ বা মন্দিরে যাই না’—এমন বক্তব্যের মাধ্যমে মন্ত্রী রাজ্যের কোটি কোটি হিন্দুর ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রকে হেয় করেছেন। একই সঙ্গে ইসলামকে অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ বলেও তিনি সনাতন ধর্মকে অপমান করেছেন বলে অভিযোগ করেন অশোক।

তিনি আরও বলেন, বাসবরাজ রায়ারেড্ডি যদি বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে প্রস্তুত না থাকেন, তাহলে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে হবে।

এদিকে বিজেপির মুখপাত্র অশোক গৌড়া অভিযোগ করেছেন, মন্ত্রী ও কংগ্রেস সরকার ভোটারদের তুষ্ট করার চেষ্টা করছে। বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়াশোনা করে নিজস্ব সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, বাসবরাজ রায়ারেড্ডি এর আগে কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি আগস্ট মাসের শুরুতে ডি কে শিবকুমারের মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

এর মাত্র দুই দিন আগে দুর্নীতির অভিযোগের মুখে কর্ণাটকের আরেক মন্ত্রী বি নাগেন্দ্র পদত্যাগ করেন। এর পরপরই রায়ারেড্ডির বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যটিতে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page