October 8, 2026, 6:32 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ইসলাম ও পূজা কোনোভাবেই এক হতে পারে না : চরমোনাই পীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলাম ও পূজা কোনোভাবেই এক হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, পূজা আলাদা, সম্পূর্ণ তাদের ধর্মীয় ব্যাপার। আর ঈদ হলো মুসলমানদের খুশির ব্যাপার। এটির সঙ্গে ওটি কখনোই এক হতে পারে না।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন প্রসঙ্গে রেজাউল করীম বলেন, ‌‘পিআরের ব্যাপারে আমরা বলেছি। দাবি আমরা শেষ পর্যন্ত করতেই থাকবো। তারপরে যদি সরকার না মানে, গণভোটের কথা আমরা বলেছি। আর গণভোটের মাধ্যমে আমরা চাচ্ছি সরকার আমাদের কথা আমলে নেবে। তারপর আমরা সিদ্ধান্ত নেবো। দেশের অবস্থার ওপর নির্ভর করে ব্যবস্থা নেবো।’

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেল। সাধারণ সম্পাদক সামছুল হুদার পরিচালনায় বক্তৃতা করেন মুফতি তাজুল ইসলাম, মাহমুদুল হাসান, মঈন উদ্দিন খান তানভির, আব্দুল মোছাব্বির রুনু, সোলায়মান গাজী প্রমুখ।

সমাবেশে হবিগঞ্জের চারটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সৈয়দ রেজাউল করীম। প্রার্থীরা হচ্ছেন হবিগঞ্জ-১ আসনে মুফতি তাজুল ইসলাম, হবিগঞ্জ-২ শেখ হাদিসুর রহমান, হবিগঞ্জ-৩ মহিব উদ্দিন আহমেদ সোহেল ও হবিগঞ্জ-৪ কামাল উদ্দিন। সমাবেশের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page