October 17, 2026, 7:41 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইহুদিবাদীদের যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেয়া হবে : হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি কর্মকর্তারা সম্প্রতি লেবাননে সামরিক আগ্রাসন চালানোর যে হুমকি দিয়েছেন তা নাকচ করে দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির  মহাসচিব বলেছেন, ইহুদিবাদীদের যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেয়া হবে। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গতকাল (বুধবার) বৈরুতে এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উত্তর ইসরাইলে সম্প্রতি এক বোমা হামলার দায় হিজবুল্লাহর ওপর চাপিয়ে দেয়ার পর সাইয়্যেদ নাসরুল্লাহ এ মন্তব্য করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, লেবাননে যুদ্ধ চাপিয়ে দেয়া হলে সে যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে।

হিজবুল্লাহ নেতা বলেন, “ইহুদিবাদীদের যেকোনো আগ্রাসনে যদি লেবাননের কোনো ব্যক্তির ক্ষতি হয় চাই সে লেবাননের নাগরিক হোক বা ফিলিস্তিনি হোক কিংবা অন্য কোনো দেশের নাগরিক হোক হিজবুল্লাহ তার তাৎক্ষণিক কঠোর জবাব দেবে।”

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইসরাইলের উত্তরাঞ্চলীয় মেগিড্ডো শহরে গত ১৩ মার্চের হামলা প্রমাণ করে ইসরাইল তার অল্প ক’দিনের ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে।

ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে, গত ১৩ মার্চ লেবানন থেকে এক ব্যক্তি ইসরাইলে প্রবেশ করে সেখানকার মেগিড্ডো শহরের রাস্তায় একটি বোমা পেতে রেখে যায়। ওই বোমা বিস্ফোরিত হয়ে একজন ইসরাইলি আহত হয়। তেল আবিব দাবি করেছে, লেবানন থেকে আসা হিজবুল্লাহর সঙ্গে জড়িত একজন ফিলিস্তিনি শরণার্থী ওই বোমা পুতে রেখে গেছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page