October 1, 2026, 12:44 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের মারিব, আল-জাওফ, তাইজ ও হুদাইদাহ গভর্নরেটের বিভিন্ন এলাকায় অন্তত ৩২টি বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদিতে হুথিদের বড় ধরনের হামলার একদিন পর এই বিমান হামলা চালানো হয়েছে বলে এএফপির বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আলমাসিরা টেলিভিশনের বরাতে এই হামলা নিশ্চিত করা হলেও সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের তেল কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয় এবং অন্তত ৭৩ জন আহত হন।

গত সপ্তাহে বাব এল-মান্দেব প্রণালীর নিকটবর্তী ভূখণ্ড দখলের জন্য হুথিরা বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে ইয়েমেনে লড়াই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। ইরান কর্তৃক হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর সৌদি তেল রপ্তানির জন্য বাব এল-মান্দেব প্রণালীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উভয় পক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এএফপির করা গণনা অনুযায়ী, চলমান এই লড়াইয়ে ইতোমধ্যে উভয় পক্ষের ৫০০ জনেরও বেশি যোদ্ধা ও বেসামরিক লোক নিহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page