October 17, 2026, 12:27 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের ওপর অবরোধ চালিয়ে গেলে শেষ পর্যন্ত সৌদি আরবেরই বিপদ বাড়বে এমন হুঁশিয়ারি দিয়েছেন হুথি-নিয়ন্ত্রিত সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী আবদুলওয়াহিদ আবু রাস।

রোববার (২৬ জুলাই) সাবা বার্তা সংস্থাকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, আমেরিকার সাহায্য নিয়েও সৌদিরা ইয়েমেনে তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি। এখন স্থানীয় মিত্র আর সশস্ত্র গোষ্ঠীর ওপর ভরসা করেও কিছু হবে না।

আবু রাস বলেন, আমেরিকা তার পুরো সামরিক ও রাজনৈতিক শক্তি দিয়েও ইয়েমেনের জনগণকে হারাতে পারেনি। অথচ সৌদি নেতৃত্ব সেই অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নেয়নি।

 

তিনি অভিযোগ করেন, ইয়েমেনের ওপর অবরোধ, দেশের সম্পদ দখল আর সামাজিক কাঠামো দুর্বল করার চেষ্টা শেষ পর্যন্ত সৌদি অর্থনীতির ওপরই চাপ তৈরি করবে।

 

গত সপ্তাহে হুথিরা সৌদি রপ্তানির বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় সৌদিসহ তিন দেশকে সতর্ক করেছে ন্যাটো।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page