October 12, 2026, 4:03 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ মানুষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদের ছুটি শুরু হয়ে গেছে। মানুষ নিজ গ্রাম এ এলাকায় যাচ্ছেন ঈদ উদযাপন করতে। সরকারিভাবে ছুটি আজ থেকে শুরু হলেও মানুষ গতকাল মঙ্গলবার থেকেই ঢাকা ছাড়ছেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ১৮ এপ্রিল ঢাকার বাইরে গেছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন এবং ঢাকায় এসেছেন ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ জন।

মোস্তাফা জব্বার বুধবার (১৯ এপ্রিল) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকার বাইরে যাওয়া এবং ঢাকায় আসা মানুষের হিসাব দিয়েছেন। তিনি চার মোবাইল ফোন অপারেটরের তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছেন।

মোস্তাফা জব্বার বলেছেন, ঢাকা ছেড়ে যাওয়া মানুষদের মধ্যে গ্রামীণফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫, রবির ৩ লাখ ২ হাজার ২৮৪, বাংলালিংকের ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ এবং টেলিটক ১৮ হাজার ১৯০ জন ব্যবহারকারী।

ঈদকে ঘিরে ঢাকাতেও মানুষ আসে। এ সংখ্যায় মন্ত্রী জানিয়েছেন, ঢাকার বাইরে থেকে গ্রামীণফোনের ১ লাখ ২৮ হাজার ৯৭০, রবির ১ লাখ ৬ হাজার ৮৬৩, বাংলালিংকের ৪ লাখ ২২ হাজার ৬০০ এবং টেলিটকের ৯ হাজার ৩৫০ জন ব্যবহারকারী ঢাকায় এসেছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page