March 9, 2026, 8:32 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঈদের ছুটি শেষে শুরু হয়েছে অফিস-আদালত ; ফিরতে শুরু করেছেন নগরবাসী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদুল ফিতরের টানা পাঁচদিনের ছুটি শেষে বাংলাদেশে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরে অফিস শুরু করেছেন, এসব প্রতিষ্ঠানে কর্মকর্তা।

এদিকে, ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় উপস্থিতি ছিল খুবই কম। আর গ্রাহক উপস্থিতি কম হওয়ায়  কর্মকর্তারা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় কোরে সময় পার করছেন। ব্যাংকপাড়া ও অফিস আদালতে এখনো রয়েছে ঈদের আমেজ। রমজানের আগের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস। এজন্যই প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আবারও কর্মজীবনে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের মানুষ।

এজন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায়। এ বছর স্বস্তির ঈদযাত্রা হয়েছে বলে জানান যাত্রীরা।

আজ (সোমবার) সকালে রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালে দেখা যায়, বাসে ও নিজস্ব মোটরসাইকেলে ইট-পাথরের নগরীতে ফিরছেন অনেকে। তবে রাজধানীতে ফিরে আসা যাত্রীর সংখ্যা খুবই কম।

খোঁজ নিয়ে জানা যায়, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ফিরছেন কর্মজীবীরা। ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে খুশি তারা। সড়ক-মহাসড়কে যানজট না থাকলেও বাড়তে শুরু করেছে গাড়ির চাপ।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আজ ঈদুল ফিতরের তৃতীয় দিন। অনেকেই বর্ধিত ছুটি উদযাপন করছেন প্রিয়জনদের সঙ্গে। যে কারণে রাজধানীতে ফিরে আসা যাত্রীর সংখ্যা অনেক কম। অন্যদিকে ঈদে যারা বাড়ী যেতে পারেননি, তাদের অনেকেই ঈদের ছুটি উপভোগ করতে রাজধানী ছাড়ছেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page