September 22, 2026, 2:11 pm
শিরোনামঃ
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ঈদের ছুটি শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঈদের ছুটি শেষে অনেকেই ফিরতে শুরু করেছে রাজধানীতে। ঈদের তৃতীয় দিনে জীবন ও জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে মানুষ।

আজ শনিবার সকালে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চঘাটে ঈদে বাড়িতে যাওয়া মানুষদের ঢাকায় ফিরতে দেখা গেছে।

তবে তুলনামূলক অনেক কম মানুষ ঢাকায় ফিরছেন। কারণ আগামীকাল রবিবার পহেলা বৈশাখের ছুটি রয়েছে। তবে আগামীকাল যাত্রীর চাপ বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঈদের ছুটি শেষ করে মেহেরপুর থেকে গাবতলী এসেছেন মো. সোহাগ আশরাফ। তিনি মগবাজারের একটি বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করেন।

সোহাগ বলেন, ‘আমি ঈদের দুইদিন আগেই বাড়ি গিয়েছিলাম। তখন ফেরার পথে কোনো জ্যাম পাইনি। ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরেছি। কারণ আগামী সোমবার থেকে সরকারি-বেসরকারি সব অফিস খোলা। তাই আগামীকাল গাড়ির টিকিট পাওয়া বেশ কঠিন। তাই একদিন আগেই ঢাকা চলে আসলাম। আসতে কোনো ভোগান্তি হয়নি।’

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে গত বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত  হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page