October 7, 2026, 11:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঈদের দিন সারাদেশে ভারী বৃষ্টিপাতের আভাস দিল আবহাওয়া অফিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদের দিন সকাল থেকে রাজধানীসহ দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির।

তিনি জানান, সকাল থেকেই আজ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দেশের প্রায় সব বিভাগেই এই বৃষ্টিপাত হচ্ছে। যা বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিনেও চলতে পারে। তবে দুপুরের দিকে সেই বৃষ্টি কিছু কমে আসতে পারে। সন্ধ্যায় আবার বৃষ্টিপাত বাড়তে পারে। আজ সারাদিন বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টা দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে কোথাও কোথাও মাঝারি ও ভারী বৃষ্টির সঙ্গে দমকা হওয়া বয়ে যেতে পারে।

দেশের বিভিন্ন স্থানেও আজ বৃষ্টি হচ্ছে। এমন অবস্থা আরও পাঁচদিন চলতে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

আবহাওয়ার অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টার আগে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সারাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাইজদী কোর্টে ২৪ মিলিমিটার, সন্দ্বীপে ৭৩ মিলিমিটার এবং পটুয়াখালীতে ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় দেশের প্রায় সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে।

এ সময়ে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানান, বুধবারের মতো বৃহস্পতিবার সকালেও ঢাকায় বৃষ্টিপাত হবে। দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে সন্ধ্যায় আবার বৃষ্টিপাত বাড়তে পারে। বিভাগভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস বললে, ঈদের দিন রাজশাহী বিভাগে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে, বাকি বিভাগগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।



Our Like Page