October 16, 2026, 7:38 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ঈদ আনন্দ উপভোগ করতে যমুনা সেতুর পূর্বপাড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  টাঙ্গাইল জেলায় ঈদের ছুটিতে পরিবার-পরিজন ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আনন্দ উপভোগ করতে মেতে উঠেছেন বিনোদন প্রেমীরা। ঈদ আনন্দে যমুনা সেতুর পূর্বপাড়ে এখন বিনোদন প্রেমী,  দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

টাঙ্গাইলে যমুনা সেতু পূর্ব পাড়ে নদীর তীরবর্তী গরিলাবাড়ী এলাকার পাথরঘাটে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র। যমুনা সেতু এবং সদ্য নির্মিত রেল সেতু দেখতে ছুটে আসছেন বিনোদন প্রেমী হাজারো মানুষ। এই বিনোদন কেন্দ্রে শেষ বিকেলে সূর্যাস্ত দেখতে ভিড় করছেন অনেকে।

সরজমিনে দেখা যায়, যমুনা সেতু, আনন্দ পার্ক, যমুনা সেতু রিসোর্ট, যমুনা সেতু জাদুঘর, শিশু পার্ক ও বিপণী-বিতান, মার্কেট, সুইমিংপুল, যমুনা সেতু পূর্ব গোল চত্বরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের তৃতীয় দিনে যমুনাপাড়ে কেউ এসেছেন পরিবার নিয়ে, আবার কেউ বন্ধুদের সঙ্গে দল বেঁধে। কেউ সেলফি তুলছেন, আবার কেউবা গা ভাসাচ্ছেন যমুনার জলরাশিতে। ট্রলারযোগে গান বাজিয়ে তীর ঘেঁষে এদিক-সেদিক ছুটছেন অনেকে। সবাই ঈদ আনন্দে উৎফুল্ল।

পাথরঘাটে অসংখ্য নৌকা ও ট্রলার সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন মাঝিরা।তারা দর্শনার্থীদের জন্য নৌকা বা ছোট ট্রলারযোগে নদীপথে যমুনা সেতু ও যমুনা রেল সেতু খুব কাছ থেকে দেখার ব্যবস্থা করে দিচ্ছেন।এখানে নৌকা বা ট্রলারে জনপ্রতি ৫০ টাকা দিয়ে যমুনা সেতু ও যমুনা রেল সেতু দেখছেন খুব কাছ থেকে। এছাড়াও কেউ আবার মোটরসাইকেল যোগে যমুনা সেতুর উপরে ঘুরছেন ও রেল সেতু দেখছেন।

এই বিনোদন কেন্দ্রগুলো ঘিরে বিভিন্ন ধরনের খেলনার দোকান, ফাস্টফুড, ফুসকা সহ বিভিন্ন খাবারের দোকান গড়ে উঠেছে। দর্শনার্থীরা যমুনার তীরে ভ্রমণ শেষে এ সব দোকানে খাবার খাচ্ছেন। অনেকেই শিশুদের জন্য বিভিন্ন খেলনা কিনছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page