February 27, 2026, 6:22 am
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

ঈশ্বরদীতে কলেজের শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করল অধ্যক্ষ নিজেই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈশ্বরদীতে নিজ কলেজের সিনিয়র শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে সলিমপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল আলমের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রহমত উল্লাহকে অধ্যক্ষের কক্ষে পেটানোর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কলেজের শিক্ষক জানান, নিয়ম অনুযায়ী কলেজের শিক্ষকদের সকাল ১০টার মধ্যে কলেজে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করতে হয়। ১০টার পরে সহকারী অধ্যাপক রহমত উল্লাহ অধ্যক্ষের কক্ষে হাজিরা খাতায় স্বাক্ষর করতে যান। অধ্যক্ষ ওই শিক্ষককে দেরিতে আসার জন্য খাতায় অনুপস্থিত করেন। শিক্ষক রহমত উল্লাহ এ সময় অধ্যক্ষকে বলেন, ‘বাড়িতে সমস্যা ছিলো আর যানজট থাকায় আসতে দেরি হয়েছে। আমার ক্যাজুয়েল লিভ পাওনা আছে, আমি ছুটির দরখাস্ত দিতে চাই। নাহলে আজকের জন্য খাতায় স্বাক্ষর করতে দেন।’ এ কথা শোনার পর অধ্যক্ষ রবিউল ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

কলেজশিক্ষক আরও বলেন, রহমতউল্লাহ খারাপ ভাষায় গালিগালাজ করতে নিষেধ করলে অধ্যক্ষ আরও উত্তেজিত হয়ে পড়েন। এ সময় অধ্যক্ষ তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি লাথিও মারতে থাকেন। ফলে শিক্ষক রহমত উল্লাহ নিচে পড়ে যান। এক পর্যায়ে পাশের রুম থেকে তিনজন শিক্ষক ছুটে গিয়ে শিক্ষক রহমত উল্লাহকে উদ্ধার করেন। অধ্যক্ষের মারধরে ওই শিক্ষক রক্তাক্ত হয়েছেন।

ভুক্তভোগী শিক্ষক রহমত উল্লাহ ইত্তেফাককে বলেন, অধ্যক্ষ মাঝেমধ্যেই শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। এর আগে ১২ জুন এবং ২০১৭ সালেও আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। দেরিতে আসার জন্য অনুপস্থিত না করে ছুটির দরখাস্ত দিতে চেয়েছিলাম। এটাই আমার অপরাধ। অশালীন ভাষাই শুধু নয়, উনি আমাকে মারধর করে রক্তাক্ত করেছেন। অধ্যক্ষ প্রভাবশালী হওয়ায় অন্যান্য শিক্ষকরা তার অন্যায় আচরণের বিচার পান না।

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ রবিউল আলমের মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার ক্ষোভ প্রকাশ করে ইত্তেফাককে বলেন, ‘শিক্ষক অনিয়ম করলে চাকরিবিধি অনুযায়ী অধ্যক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু শিক্ষককে মারধর করা ভীষণ অন্যায়।’ এই অন্যায়ের জন্য অধ্যক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস বলেন, ঘটনা সম্পর্কে আমি এখনও অবগত নই। খোঁজখবর নিয়ে দেখব।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page