February 12, 2026, 5:15 pm
শিরোনামঃ
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করা উচিত : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

উত্তপ্ত বিতর্কের পর যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিস ও ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প উত্তপ্ত বিতর্কে অংশ নেয়ার পর বৃহস্পতিবার ফের নির্বাচনী প্রচারণায় নেমেছেন। প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থী এবার নজর দিচ্ছেন দোদুল্যমান র্জ্যাগুলোর দিকে। কারণ, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয় পরাজয় এসব রাজ্যের ভোটের ওপর অনেকটাই নির্ভরশীল। নির্বাচনের আর মাত্র দু’মাসেরও কম সময় বাকি। এ প্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনী বিতর্কে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভালো করলেও শেষ পর্যন্ত দেশজুড়ে ছড়িয়ে থাকা মুষ্টিমেয় সিদ্ধান্তহীন ভোটারের ওপরই তার জয়ী হওয়া নির্ভর করছে।
কমলা তার বিতর্কের অর্জনকে কাজে লাগিয়ে নর্থ ক্যারোলাইনার ভোটারদের কাছে টানার চেষ্টা করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন। বৃহস্পতিবার তিনি সেখানে প্রচারণা চালাতে যাচ্ছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প অ্যারিজোনা রাজ্যের দিকে প্রচারণায় বেশি নজর দিচ্ছেন। তিনি সেখানকার টুকসনে প্রচারণা চালাবেন।
যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে অ্যারিজোনা রাজ্যটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন রাজ্যটিতে ট্রাম্পের চেয়ে ১০ হাজার ভোট বেশি পেয়েছিলেন।
এদিকে বুধবার নিউইয়র্কে নাইন ইলেভেনের বাষির্র্কীতে উভয় প্রার্থী যোগ দিয়েছিলেন। সাময়িক বিরতির পর তারা দোদুল্যমান রাজ্যগুলোতে (সুইং স্টেট) যে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন তা অব্যাহত রাখবেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page