September 25, 2026, 12:42 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

উত্তেজনা কমানোর বৈঠকের পরদিনই সিরিয়ায় ইসরায়েলি অভিযান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং দ্বিপাক্ষিক উত্তেজনা কমানোর বৈঠকের মাত্র একদিন পরেই দেশটির দক্ষিণাঞ্চলীয় দারা গ্রামে অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সোমবার (২৪ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার আলইখবারিয়া টিভি জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী একাধিক সামরিক যান নিয়ে পশ্চিম দারা গ্রামের মারিয়া এলাকায় প্রবেশ করে। এর আগে রোববারও দেশটির কুনেইত্রা প্রদেশের আল-রাফিদ শহরে ঢুকে এক রাখালকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী।

দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা ও দারা অঞ্চলে প্রতিদিনই প্রায় ইসরায়েলি বাহিনীর তল্লাশি, গ্রেপ্তার ও সামরিক চেকপোস্ট বসানোর ঘটনা ঘটছে। এর আগে ১৮ আগস্ট সিরিয়ার ইদলিবে আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে আটটি বিমান হামলা চালিয়ে রানওয়ে ক্ষতিগ্রস্ত করেছিল ইসরায়েলি বাহিনী।

অথচ রোববারই জর্ডানে মার্কিন মধ্যস্থতায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ও ইসরায়েলি প্রতিনিধিদলের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এক কূটনৈতিক সূত্রের বরাতে জানায়, সিরিয়ার ভূখণ্ডে সাম্প্রতিক ইসরায়েলি হামলা ও সংঘাত কমানোর লক্ষ্যেই ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল।

এর আগে গত ২৬ জুলাই সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা জানিয়েছিলেন, অন্যান্য দেশের অংশগ্রহণে ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে কাজ করছে সিরিয়া।

১৯৬৭ সাল থেকে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ এলাকা দখল করে রেখেছে ইসরায়েল। ২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ১৯৭৪ সালের সামরিক চুক্তি বাতিল ঘোষণা করে মাউন্ট হারমনসহ সিরীয় বাফার জোন ও অন্যান্য এলাকা নতুন করে দখল করে নেয় ইসরায়েলি বাহিনী।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page