March 7, 2026, 8:46 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করতে চায় : মির্জা ফখরুল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির র‍্যালি-পূর্ব সমাবেশে বক্তৃতায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে ‘বাকশাল’ কায়েম হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে একটি ‘নতুন বাংলাদেশের’ সূচনা করেছিলেন। দেশে সংস্কারের সূচনা করেছিলেন।

বিএনপির মহাসচিব বলেন, দেশপ্রেমিক সৈনিক এবং জনতা ঐক্যবদ্ধ হয়ে, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল এবং আধিপত্যবাদীদের ষড়যন্ত্র থেকে রক্ষা করে জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন।

মির্জা ফখরুল জানান, তাদের দল সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন দিয়েছে এবং যেসব বিষয়ে একমত হয়েছেন তাতে স্বাক্ষরও করেছেন।

আরও পড়ুন: ‘নিত্যনতুন প্রশ্ন’ তুলে ভোটে বাধা সৃষ্টি করবে না রাজনৈতিক দলগুলো, বিশ্বাস বিএনপির

তিনি অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদ আলোচনার মাধ্যমে হওয়া ঐকমত্য থেকে সরে এসে নতুন করে প্রস্তাব দিয়েছে, যেখানে অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।

মির্জা ফখরুল বলেন, “তারা ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছেন, তাতে আমরা একমত হইনি।” তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক দলগুলোকে যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত নিতে বলা হয়, তবে এতদিন ধরে চলা আলাপ-আলাচনার আসলে কী অর্থ ছিল?

কিছু রাজনৈতিক দল জোট করে নির্বাচনের আগে গণভোটের জন্য চাপ সৃষ্টি করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে। অন্যথায় জাতি মেনে নেবে না।’

তিনি উপদেষ্টা পরিষদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে বলেন, তারা নিজেরাই এমন পরিবেশ সৃষ্টি করতে চায়, যাতে নির্বাচন ব্যাহত হয়। কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন ফখরুল।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page