September 19, 2026, 7:12 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

উ.কোরিয়ার ‘খারাপ প্রবণতার’ লাগাম টেনে ধরতে শি’কে অনুরোধ জানাবেন বাইডেন : হোয়াইট হাউস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়ার ‘খারাপ প্রবণতার’ লাগাম টেনে ধরতে চীনা নেতা শি জিনপিং’কে অনুরোধ জানাবেন এবং তাকে বলবেন, পিয়ংইয়ংয়ের অস্ত্র তৈরির ফলে এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি ‘বাড়বে’। শনিবার দেশটির একজন সিনিয়র কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, জি-২০ সম্মেলনের ফাঁকে সোমবার এক বৈঠকে বাইডেন শি’কে বলবেন, উত্তর কোরিয়ার খারাপ প্রবণতার লাগাম টেনে ধরতে গঠনমূলক ভূমিকা পালনে চীনের আগ্রহ রয়েছে।
বাইডেন শি’কে আরো বলবেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র তৈরির কাজ যদি অব্যাহত থাকে, তাহলে এর অর্থ হবে এ অঞ্চলে আমেরিকান সামরিক এবং নিরাপত্তা উপস্থিতি আরো বৃদ্ধি করা হবে।
এই সপ্তাহান্তে আঞ্চলিক সংগঠন আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কম্বোডিয়ায় যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে কথা বলতে গিয়ে সুলিভান বলেন, বাইডেন চীনের কাছে দাবি করবেন না বরং শি’কে ‘তার দৃষ্টিভঙ্গি’ জানাবেন।
এটি হলো ‘উত্তর কোরিয়া শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জন্য নয়, শুধুমাত্র দক্ষিণ কোরিয়া এবং জাপানের জন্য নয় বরং সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকির প্রতিনিধিত্ব করে।’
সুলিভান বলেন, চীন উত্তর কোরিয়ার ওপর চাপ বৃদ্ধি করতে চায় কিনা তা ‘অবশ্যই তাদের ব্যাপার।’
এছাড়া তিনি বলেন, উত্তর কোরিয়া শিগগিরই একটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে এবং দেশটি দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page