November 11, 2026, 8:00 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

উ. কোরিয়ার পারমাণবিক কেন্দ্রে বেড়েছে ব্যস্ততা : মার্কিন থিংক ট্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক কেন্দ্রের কার্যক্রমে হঠাৎ তোড়জোড় বেড়েছে। স্যাটেলাইটের ধারণ করা ছবি দেখে শনিবার (১ এপ্রিল) এমন দাবি করেছে মার্কিন থিংক ট্যাংক। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট কিম জং উন পিয়ংইয়ং এর পারমাণবিক অস্ত্রাগার আরও সমৃদ্ধের আদেশ দেওয়ার পর এ কথা জানায় ওয়াশিংটন।

মার্চের ৩ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত অঞ্চলটির ছবি ধারণ করে ‘৩৮ নর্থ’ নামক ওয়াশিংটনভিত্তিক উ. কোরীয় পর্যবেক্ষণ প্রকল্প। প্রকল্পটির পর্যবেক্ষণ অনুযায়ী, দেশটির ইয়ংবিয়ন পারমাণবিক অঞ্চলের একটি প্রকল্পের কাজ শেষ হওয়ায় তা ব্যবহার উপযোগী হয়ে উঠেছে। এছাড়াও অঞ্চলটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করতে নতুন প্রকল্প শুরু করেছে পিয়ংইয়ং।

মঙ্গলবার (২৮ মার্চ) এক বিবৃতিতে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করতে নিউক্লিয়ার ওয়ারহেডসহ আরও বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার কথা জানান দেশটির সর্বোচ্চ নেতা কিম। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়ার ধারাবাহিক যৌথ সামরিক মহাড়ার নিন্দা জানান তিনি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, উ. কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আরও দ্রুত সমৃদ্ধ করতে দূর পাল্লার অস্ত্র উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন কিম। পিয়ংইয়ংকে পারমাণবিক পরীক্ষা চালানো বন্ধ করতে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page