October 17, 2026, 8:20 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঋন করে ঘি খাওয়ার ব্যাপারে সব মার্কিনী যেনো একই সূতায় গাথা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঋন করে ঘি খাওয়া সব মার্কিনী যেনো একই সূতায় গাথা। নিজেদের স্বার্থের ব্যাপারে তারা সবাই একাট্রা। এখানে ডেমোক্রেট বা রিপাবলিকানের কোন ভেদাভেদ নেই। অবশ্য ভেদাভেদ করেই বা কি করবে, রিপাবলিকােনরা ক্ষমতায় গেলেও তাদের ঋন করেই ঘি খাওয়া লাগবে। আর সেকথা চিন্তা করেই ঋন সীমা বাড়ানো্র বিলে সই করলো দুই দল মিলে। তাই তো অবশেষে মার্কিন সিনেটেও পাস হলো ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিল। এর আগে কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভে বিলটি পাস হয়। এর মাধ্যমে ঋণখেলাপির হাত থেকে বাঁচলো মার্কিন সরকার।

জানা গেছে, দুই কক্ষেই বিলটি পাস হওয়ায় এটি এখন মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। তার সইয়ের পর এটি আইনে পরিণত হবে। খবর সিএনএনের।

করোনা মহামারির পরে সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের কারণে মন্দার মুখোমুখি দাঁড়িয়ে মার্কিন অর্থনীতি। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে বাঁচাতে ঋণের সর্বোচ্চ সীমা (ডেবট সিলিং) বাড়ানোর প্রস্তাব আনেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এর তীব্র বিরোধিতা শুরু করে রিপাবলিকানরা।

এই বিল পাস না হলে বা ঋণের সর্বোচ্চ সীমা না বাড়ালে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা মাথায় নিয়ে ঋণখেলাপি হতো।

এ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই বহু আলোচনা ও বিতর্ক হয়েছে। পরে বিলটিকে বাইপারটিসান করার প্রস্তাব দেন বাইডেন। অর্থাৎ, রিপাবলিকান স্পিকার ম্যাকার্থি এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট একত্রে বিলটি প্রস্তাব করেন কংগ্রেসে। শেষপর্যন্ত বিলটি পেশ করা হয় হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। আশঙ্কা ছিল, বিলটির প্রবল বিরোধিতা হতে পারে। কিন্তু সেই শঙ্কা সত্যি হয়নি। বিপুল ভোটেই পাস হয়েছে সেখানে। এবার সিনেটেও একইভাবে আশার মুখ দেখালো বিলটি।

এর আগে জাপানে জি৭ বৈঠকের পরেই যুক্তরাষ্ট্রে ফিরে যান জো বাইডেন। এর ফলে অস্ট্রেলিয়া সফর ও সেখানে অনুষ্ঠিতব্য কোয়াড জোটের বৈঠক বাতিল করতে হয়েছে তাকে। মূলত ঋণ সংকটে যুক্তরাষ্ট্রের খেলাপি হওয়া ঠেকাতেই সফর কাটছাঁট করে স্বদেশে ফিরতে হয় মার্কিন প্রেসিডেন্টকে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page