October 15, 2026, 3:16 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

এইচএসসির প্রশ্নপত্র বাইরে এনে উত্তরপত্র তৈরি ; ৪ শিক্ষকসহ ৮ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বাহিরে এনে উত্তরপত্র তৈরি করার সময় ৪ শিক্ষকসহ ৮ জনকে আটক করেছে র‌্যাব-৫। শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে র‌্যাব-৫-এ অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিবের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড়ে ভাই ভাই ভ্যারাইটিজ স্টোর অ্যান্ড ফটোস্ট্যাটের দোকানে উত্তরপত্র তৈরি ও বিক্রির কার্যক্রম চলে। সেগুলো পাশের একটি কলেজ থেকে এনে প্রতিটি উত্তরপত্র ৩০০ থেকে ৫০০ টাকায় গোপনে বিক্রি করে অভিযুক্তরা। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে গিয়ে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে বাগমারা থানার রামগুইয়া এলাকার বাসিন্দা শামসুল ইসলাম, চাঁইপাড়ার জাকিরুল ইসলাম, দানগাছির দুলাল হোসেন, খাঁপুর এলাকার মমিন মন্ডল, গুনিয়াডাঙ্গা এলাকার শরিফুল ইসলাম, খলিশপাড়া এলাকার তোফায়েল হোসেন।

এছাড়াও নাটোর জেলার নলডাঙ্গা এলাকার তৌহিদুল ইসলাম, নওগাঁ জেলার পত্নীতলা এলাকার মোরশেদুল আলম।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page