March 26, 2026, 5:47 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

একজন বয়স্ক রিকশাচালকের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মানবিক উদ্যোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) হাবিবুর রহমান নামে একজন প্রবীণ রিকশাচালকের জন্য একটি বাসস্থান এবং তাকে একটি অটোরিকশা প্রদান করেছে।
হাবিবুর রহমান সম্পর্কে সিনিয়র সাংবাদিক জ. ই. মামুনের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট দেখে প্রধানমন্ত্রীর কার্যালয় এই মানবিক উদ্যোগটি গ্রহণ করে। জ. ই. মামুনের এই পোস্ট প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়ার দৃষ্টি আকর্ষণ করে। তিনি আশ্রয়ণ প্রকল্প কর্তৃপক্ষকে ময়মনসিংহের গৌরীপুরে হাবিবুর রহমানের গ্রামের বাড়িতে একটি ঘর নির্মাণ করে দেয়ার নির্দেশ দিয়েছেন।
গত ২৫ এপ্রিল সাংবাদিক মামুন এক ফেসবুক পোস্টে ৭৭ বছর বয়সী হাবিবুর রহমানের দুর্বিসহ জীবন সম্পর্কে বিস্তারিত লেখেন।
বাসসের সঙ্গে আলাপকালে হাবিবুর রহমান জানান, তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অন্তর্গত সোনাকান্দি গ্রামে। বাবার মৃত্যুর পর ১৯৬৯ সালে ২২ বছর বয়সে ঢাকায় আসেন রিকশা চালাতে। আজও রিকশাই চালাচ্ছেন। চার মেয়ে, সবার বিয়ে দিয়েছেন। মেয়েদের বিয়ে হয়েছে গরীব ঘরে, বাপকে দেখার অবস্থা তাদের নেই। কোনো ছেলে সন্তানও নেই যে তাকে দেখবে। তাই বাধ্য হয়েই ঢাকায় রিকশা চালাতে হচ্ছে তাকে।
হাবিবুর রহমানের অবস্থা খারাপ হওয়ায় তার স্ত্রীও তাকে ছেড়ে বরিশালে তার বাপের বাড়িতে চলে গেছেন এবং এখন সেখানেই থাকেন।
দরিদ্র হাবিবুরকে অন্নসংস্থানের জন্য ঢাকায় রিকশা চালাতে হয়। দু’বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় তার শারীরিক অবস্থাও খুবই খারাপ। দুর্বল শারীরিক অবস্থার কারণে তিনি ঠিকভাবে কথাও বলতে পারেন না। রাতে থাকেন রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর সড়কের ফুটপাতে।
হাবিবুর রহমান আজ বাসসকে বলেন, ‘আমি এখন গৌরীপুরে আছি। মন্ত্রণালয় (পিএমও) আমাকে আমার গ্রামের বাড়িতে একটি ঘর তৈরির আশ্বাস দিয়েছে। আমার জীবিকা নির্বাহের জন্য আমি তাদের কাছ থেকে একটি অটো (ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি) দাবি করেছি। তারা আমাকে একটি অটো দেওয়ারও আশ্বাস দিয়েছে। ঘর ও অটো পেলে আমার জীবন বদলে যাবে।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page