February 11, 2026, 6:12 am
শিরোনামঃ
পরবর্তী সরকারের সামনে প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো তুলে ধরলেন অর্থ উপদেষ্টা জাতীয় সংসদ  নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন ; ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার : ইসি সচিব পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ টাকা নেবেন উপহারও নেবেন কিন্তু ভোটটা দিবেন হাঁসে :  ব্যারিস্টার রুমিন ফারহানা বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি নেত্রকোণায় ৪টি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ পশ্চিমবঙ্গে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাবরি মসজিদ নির্মাণের কাজ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন তার আইনজীবী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে সতর্ক করলো ইরান জাপানের নির্বাচনে প্রধানমন্ত্রী তাকাইচির দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত
এইমাত্রপাওয়াঃ

একটি নির্দিষ্ট দলকে খুশি করতে ‘গোপন  প্রশাসনে নিয়োগ ও বদলি : জামায়াতের সেক্রেটারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শের ভিত্তিতে’ আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে রদবদল করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এই ধরনের নিয়োগ ও বদলির কারণে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে- এমন মন্তব্যও করেন তিনি।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলিসহ প্রশাসনে রদবদলের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শে এসব নিয়োগ, বদলি করা হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান করব নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য।’

এর আগে সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের সভাপতিত্বে আটটি দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার আরও জানান, জুলাই জাতীয় সনদে (সংবিধান সংস্কার) গণভোটসহ পাঁচ দফা দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘আমাদের যে দাবিগুলো আংশিক পূর্ণ হয়েছে, সে দফাগুলো পুরোপুরি বাস্তবায়নে আট দলের আন্দোলন অব্যাহত থাকবে। আট দলের লিঁয়াজো কমিটি পরবর্তী বৈঠকে বসে কর্মসূচি নির্ধারণ করবেন।’

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনমনে সংশয় তৈরি হয়েছে উল্লেখ করে তিনি সরকারকেই এ সংকট নিরসন করতে হবে বলে মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page