October 10, 2026, 8:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

একাত্তরের পরাজিত শক্তি একবারে বিচ্ছিন্ন হয়ে যায়নি : ডিএমপি কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশ থেকে একবারে বিচ্ছিন্ন হয়ে যায়নি। তারা মাঝে মাঝে জঙ্গিবাদের নামে অপরাধ সংঘটনের চেষ্টা করে। তবে জনগণ ও পুলিশ বাহিনীর তৎপরতার কারণে তারা অপরাধ সংঘটন করতে পারে না।

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদরদপ্তরে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ডিসেম্বর মাসে বিভিন্ন জাতীয় কর্মসূচি বিশেষ করে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে সব ধরনের নিরাপত্তার দায়িত্ব আমরা সবাই মিলে যথাযথভাবে পালন করবো।

সভায় সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন।

সভায় ডিএমপি ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page