April 5, 2026, 4:49 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

এক কোটি মানুষ বিদেশে থেকে বছরে ২২ বিলিয়ন ডলার পাঠাচ্ছেন : পলক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, ‘দেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে থেকে প্রতি বছর বাংলাদেশে ২২ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাচ্ছেন। ওই সব প্রবাসীদের অধিকাংশই লেবার হিসেবে কাজ করেন। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, বিদেশে সম্মানজনক কর্মসংস্থান এ দেশের যুবসমাজ পাক। সেই লক্ষ্যে দেশে-বিদেশ উপযোগী দক্ষতা অর্জনের জন্য অনেক প্রশিক্ষণ কেন্দ্র ইতিমধ্যেই উপজেলা পর্যায়েও স্থাপন করা হয়েছে।’

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে নাটোরের সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলমের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান এবং সিংড়া মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

প্রতিমন্ত্রী বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশকে একটি আধুনিক উন্নত, স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ার জন্য দরকার স্মার্ট সিটিজেন যারা হবেন তারা হলেন আজকের শিক্ষার্থী। তারাই ওই সময়ে দেশের নেতৃত্ব দেবে। ওই লক্ষ্য পূরণের জন্য আজকের শিক্ষার্থীদের প্রয়োজন সুশিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করা।’

পলক আরও বলেন, ‘সব কারিগরি প্রশিক্ষণ থেকে দক্ষতা অর্জন করে যদি বিদেশে যাওয়া যায় তবে সেদেশে ডলার আয়ের মাধ্যমে নিজের উন্নয়নের পাশাপাশি দেশরে উন্নতিও করা সম্ভব। এ জন্য সিংড়াতেও হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। সিংড়ায় বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮৫ হাজার শিক্ষার্থী রয়েছে। খুব দ্রুত ওই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ছয়টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। এর মাধ্যমে প্রতি বছর সিংড়ার ওই কেন্দ্র থেকে প্রত্যক্ষভাবে ১২০০ দক্ষ মানুষ বিদেশে যেতে পারবেন। তারা সম্মানজনক কর্ম পাবেন। আর পরোক্ষভাবে ওই সেন্টারের মাধ্যমে ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে দেশে-বিদেশে।’

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page