September 5, 2026, 1:46 pm
শিরোনামঃ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এইমাত্রপাওয়াঃ

এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে আবারও ডিএফপির ডিজি হলেন গোলাম কিবরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন স ম গোলাম কিবরিয়া। এক বছরের জন্য তাকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে সোমবার (১৩ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, তথ্য ক্যাডারের এ কর্মকর্তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ডিএফপির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী তাকে চুক্তিতে ডিএফপির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় সম্প্রতি ডিএফপির মহাপরিচালকের পদ থেকে অবসরোত্তর ছুটিতে যান গোলাম কিবরিয়া। এরপর থেকে ডিএফপির পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) মোহাম্মদ আলী সরকার প্রতিষ্ঠানটির মহাপরিচালকের রুটিন দায়িত্বে ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page