March 26, 2026, 7:13 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

এক সপ্তাহে মসজিদে নববীতে অর্ধ কোটিরও বেশি মানুষের নামাজ আদায়ের রেকর্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নবীর মসজিদ তথা মসজিদে নববীতে গত এক সপ্তাহে রেকর্ড সংখ্যক মুসল্লি নামাজ আদায় করেছেন। এই এক সপ্তাহে অর্ধ কোটিরও বেশি মানুষকে স্বাগত জানিয়েছে মসজিদে নববী।

রোববার (২২ ডিসেম্বর) সৌদিগেজেট এর প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে ৬৭ লাখ ৭১ হাজার ১৯৩ জন দর্শনার্থী মসজিদে নববী পরিবদর্শন এবং নামাজ আদায় করেছেন।

প্রতিবেদনে বলা হয়, মসজিদ আল-হারাম তথা গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীর কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের জন্য চলাচল নির্বিঘ্ন করতে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা হয়। এছাড়াও তাদের পরিষেবা, তত্ত্বাবধান বিস্তৃত এলাকাজুড়ে রয়েছে বলেও জানানো হয়।

কর্তৃপক্ষ জানায়, ৭ লাখ ৭৬ হাজার ৮০৫ জন দর্শনার্থী নবী এবং তার দুই সঙ্গীর কবর জেয়ারত করেছেন। এছাড়াও ৪ লাখ ৬৮ হাজার ৯৬৩ জন দর্শনার্থী  সময় এবং পদ্ধতি অনুসরণ করে আল-রাওদাহ আল-শরীফে নামাজ আদায় করেন।

এছাড়া এই সময়ের মধ্যে ৩০ হাজার ৩২০ লিটার জীবাণুনাশক স্পে ব্যবহার করা হয়েছে। আর অন্তত এক হাজার ৭৯০ টন জমজমের পানি বিতরণ করা হয়। এগুলো ছাড়াও নিয়মিত ইফতার এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত ছিল বলেও জানানো হয়।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page