October 18, 2026, 7:06 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

এখন থেকে সব মার্কিন উস্কানির জবাব দেবে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এখন থেকে ওয়াশিংটনের সকল উস্কানিমূলক তৎপরতার পাল্টা জবাব দেয়া হবে। কৃষ্ণসাগরে রুশ সীমান্তের কাছে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে যখন ওয়াশিংটন-মস্কো সম্পর্কে উত্তেজনা তুঙ্গে রয়েছে তখন এ হুঁশিয়ারি দিল রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছে, ক্রিমিয়া উপকূলের কাছে মার্কিন পাইলটবিহীন বিমানগুলোর উড্ডয়ন একটি উস্কানিমূলক তৎপরতা যা কৃষ্ণসাগরের পরিস্থিতিকে সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়া মোটেও সেরকম কিছু চায় না, কিন্তু প্রতিটি উস্কানিমূলক তৎপরতার আনুপাতিক জবাব দেয়ার জন্য মস্কো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, মঙ্গলবার সকালে রাশিয়ার দুটি এসইউ-২৭ যুদ্ধবিমান কৃষ্ণ সাগরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনকে বিপজ্জনকভাবে আঘাত করে এবং ড্রোনের ওপর জ্বালানি তেল ঢেলে দেয়। এক পর্যায়ে ড্রোনটি বিধ্বস্ত হয়।

তবে রাশিয়া মার্কিন দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দেশটির যুদ্ধবিমান ড্রোনটিকে বিধ্বস্ত করার কোনো চেষ্টা করেনি বরং ড্রোনটি ‘দ্রুতগতিতে বাঁক নিতে গিয়েই’ সম্ভবত বিধ্বস্ত হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page