September 20, 2026, 10:45 am
শিরোনামঃ
‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা
এইমাত্রপাওয়াঃ

এরদোয়ানের অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ২ বছর ৭ মাসের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগলুকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সরকারি কর্মকর্তাদের মানহানির দায়ে বুধবার (১৪ ডিসেম্বর) তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অন্যতম প্রতিদ্বন্দ্বী রাজনীতিবীদ হলেন একরাম। তুরস্কে সামনের বছরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের বিরুদ্ধে লড়ার কথা রয়েছে তার।

২০১৯ সালে ইস্তাম্বুলের মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন একরাম। কিন্তু সে নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করা হয়। পরে ওই বছরের শেষ দিকে পুনরায় নির্বাচন হলে, জয় পান একরাম।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একে পার্টির প্রার্থীকে হারিয়ে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন ধর্মনিরপেক্ষ দল সেক্যুলার রিপাবলিকান পার্টির একরাম ইমামোগলু। এর মাধ্যমে ইস্তাম্বুলে একে পার্টির দীর্ঘ ২৫ বছরের শাসনের সমাপ্তি ঘটে।

দ্বিতীয়বারের নির্বাচনে জেতার পর, আগের নির্বাচনের ফলাফল বাতিলের জন্য তিনি সরকারি কর্মকর্তাদের ‘বোকা’ বলে আখ্যা দিয়েছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, সরকারি কর্মকর্তাদের অপমানের দায়ে একরামকে ২ বছর ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে, রায় ঘোষণার আগে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে, তা নিয়ন্ত্রণ করতে আদালত প্রাঙ্গনে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

জানা গেছে, মেয়র একরাম এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। যদি উচ্চ আদালতে এ কারাদণ্ড বহাল থাকে, তবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। তবে এর আগ পর্যন্ত রাজনৈতিক কার্যকলাপে অংশ নিতে তার কোনো বাধা নেই।

কারাদণ্ড দেওয়ার পর নিজ প্রতিক্রিয়ায় একরাম বলেন, এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, তুরস্কে আইনের শাসন নেই। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে জনগণ এর জবাব দেবে। এরদোয়ান সরকারের স্পষ্ট মদদে আমার বিরুদ্ধে এমন রায় দেওয়া হয়েছে।

এদিকে, এরদোয়ানের বিরোধী নেতাকে কারাদণ্ড দেওয়ার কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলে, এ রায় মানবাধিকার লঙ্ঘনের সামিল ও আইনের শাসনের পরিপন্থি। এতে তারা হতাশ ও মর্মাহত।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page