August 17, 2026, 9:44 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ ; কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করলো ১৫৫ শিক্ষার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ফেল থেকে পাস করেছে ১৫৫ জন। গ্রেড পরিবর্তন হয়েছে ১৬৪ জনের।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ১২০৩৮ জন শিক্ষার্থী ১৮ বিষয়ে ২৩১০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। যাচাই-বাছাই শেষে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন শিক্ষার্থী।

ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ২৬ ডিসেম্বর থেকে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ওই ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ। এদের মধ্যে ছেলেদের পাসের হার ৯১ দশমিক ৫৬ শতাংশ। মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৬ শতাংশ। পরে ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page