March 26, 2026, 5:42 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

এসএসসির ফলাফল : যশোর বোর্ডে পাসের হার ৯৫.১৭

ইয়ানূর রহমান :  যশোর শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৫.১৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন। গত বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ জিপিএ-৫ পেয়েছে। ২০২১ সালে জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ৪৬১
জন। গত বছরের তুলনায় বেড়েছে পাসের হারও। গত বছর পাসের হার ছিল ৯৩.০৯ শতাংশ। সেই তুলনায় এবার পাসের হারও বৃদ্ধি পেয়েছে।

যশোর বোর্ডে মেয়েদের টপকাতে পারছে না ছেলেরা। গত কয়েক বছরের পরিসংখ্যান তাই বলছে। এবারও মেয়েরা এগিয়ে রয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ২৭৫ জন মেয়ে। আর ১৩ হাজার ৬১৭ জন ছেলে পেয়েছে জিপিএ-৫। পাসের হারেও এগিয়ে মেয়েরা। এবারের এসএসসি পরীক্ষায় ৫১৩ টি স্কুল থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অকৃতকার্য হয়েছে একটি স্কুল থেকে। ওই স্কুলের নাম গালদা খরিঞ্চি গার্লস হাইস্কুল। এটি যশোরের মণিরামপুর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান। এই স্কুল থেকে একজন পরীক্ষার্থী পরীক্ষা দিলেও সে পাস করতে পারেনি।

এদিকে, দুপুর দেড়টায় শিক্ষামন্ত্রী দীপু মনির আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পর প্রেসক্লাব যশোরে পরিসংখ্যান উপস্থাপন করে ব্রিফিং করেন যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধবচন্দ্র রুদ্র। তিনি বলেন, এবার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের জন্য নানা অপশন থাকায় পাসের হার বেড়েছে।

ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক কেএম রব্বানী, উপ কলেজ পরিদর্শক মদন মোহন দাশ ও উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) ফজলুর রহমান।

অপরদিকে, সকাল থেকে ফল প্রত্যাশীরা তাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় করতে থাকে। সকাল সাড়ে ১১ টার পর থেকেই অনলাইন এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল জেনে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। বাজনার তালে তালে আনন্দ, নাচ ও মিষ্টি বিতরণ করেন অনেকে। কাঙ্খিত ফলাফলে খুশি শিক্ষার্থীরা। সন্তানের সাফল্যে আনন্দ অশ্রু ঝরে অনেক অভিভাবকের। এর উল্টো চিত্রও দেখা যায়। কাঙ্খিত ফল না পেয়ে অনেক পরীক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page