October 11, 2026, 7:04 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে অনলাইনে টিসি ও পিসি নম্বর প্রেরণের সময়ও বাড়ানো হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল ২২ জানুয়ারি বোর্ডের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো বিলম্ব ফি ছাড়াই অনলাইনে ফরম পূরণ এবং টিসি ও পিসি নম্বর এন্ট্রি করতে পারবেন।

বর্ধিত সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের কাজ আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে। এছাড়া ৩০০ টাকা বিলম্ব ফিসহ ৬ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি (৩০০ টাকা) ও প্রতিষ্ঠান জরিমানা (২ হাজার ৫০০ টাকা)-সহ ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২১ সেশনের যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড নবায়ন করা হয়েছে কিন্তু বর্তমানে ‘প্রোবেবল লিস্ট’-এ নাম নেই, তাদের নাম আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে বোর্ড কর্তৃপক্ষ ফাইনাল লিস্টে অন্তর্ভুক্ত করে দেবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের ফরম পূরণ সম্পন্ন করতে পারবে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর তারিখে প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page