February 11, 2026, 5:53 am
শিরোনামঃ
পরবর্তী সরকারের সামনে প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো তুলে ধরলেন অর্থ উপদেষ্টা জাতীয় সংসদ  নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন ; ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার : ইসি সচিব পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ টাকা নেবেন উপহারও নেবেন কিন্তু ভোটটা দিবেন হাঁসে :  ব্যারিস্টার রুমিন ফারহানা বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি নেত্রকোণায় ৪টি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ পশ্চিমবঙ্গে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাবরি মসজিদ নির্মাণের কাজ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন তার আইনজীবী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে সতর্ক করলো ইরান জাপানের নির্বাচনে প্রধানমন্ত্রী তাকাইচির দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত
এইমাত্রপাওয়াঃ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৩০ নভেম্বরের মধ্যে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনো দিন প্রকাশ হতে পারে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব–কমিটির সভাপতি তপন কুমার সরকার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এই তিন দিনের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন, সেদিন ফল প্রকাশিত হবে।

গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। করোনা ভাইরাস সংক্রমণ, পরবর্তীতে সিলেটসহ দেশের কিছু এলাকায় বন্যার কারণে দুই দফায় পেছানো হয় পরীক্ষা।

এসএসসির নির্ধারিত সূচি মার্চ মাস থেকে সাত মাস পিছিয়ে সেপ্টেম্বরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে অংশগ্রহণ করছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page