April 6, 2026, 1:29 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ওআইসি’র দেশগুলোর সঙ্গে ইরানের তেলবহির্ভূত ২৬০০ কোটি ডলারের বাণিজ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাস্টমস বিভাগের প্রধান গত পাঁচ মাসে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য দেশগুলোর সাথে ইরানের তেলবহির্ভূত বাণিজ্য বৃদ্ধির কথা জানিয়েছেন।

ইরানের কাস্টমসের মহাপরিচালক ‘মোহাম্মদ রেজওয়ানিফার’ ঘোষণা করেছেন: ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সাথে ইরানের তেলবহির্ভূত বাণিজ্য এই বছরের প্রথম পাঁচ মাসে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৬৭০ কোটি ডলারে পৌঁছেছে। পার্সটুডে-এর মতে, ‘মোহাম্মদ রেজওয়ানিফার এই পরিসংখ্যান ঘোষণা করে জানিয়েছেন, এই সময়ের মধ্যে ওআইসির সদস্য দেশগুলোর সাথে ইরানের তেলবহির্ভূত বাণিজ্য ছিল ৪২.৩ মিলিয়ন টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি।

শুল্ক বিভাগের প্রধান বলেছেন, ইরানের তেলবহির্ভূত ১৩৫০ কোটি ডলার মূল্যের ৩৩.৬ মিলিয়ন টন পণ্য ওআইসির ৫৬টি সদস্য দেশে রপ্তানি করা হয়েছে। অন্যদিকে, এই সময়ের মধ্যে এইসব দেশ থেকে ১৩২০ কোটি ডলার মূল্যের ৮.৭  মিলিয়ন টন পণ্য ইরান আমদানি করেছে।

ইরানের কাস্টমসের মহাপরিচালক ‘মোহাম্মদ রেজওয়ানিফার’এর ঘোষণা অনুযায়ী, ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে চলতি বছরের প্রথম পাঁচ মাসে ইরানের সবচেয়ে বেশি পরিমাণে তেলবহির্ভূত বাণিজ্যিক লেনদেন হয়েছে সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরাক, পাকিস্তান ও ওমানের সঙ্গে। মোট লেনদেনেরর মধ্যে শুধুমাত্র ২৪০০ কোটি ডলারের  তেলবহির্ভূত বাণিজ্যিক লেনদেন হয়েছে এই পাঁচটি দেশের সাথে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page