November 11, 2026, 11:25 am
শিরোনামঃ
কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
এইমাত্রপাওয়াঃ

ওআইসির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে আফ্রিকার দেশ মৌরিতানিয়া।

শুক্রবার (১৭ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ছাড়াও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ফিলিস্তিন ও নাইজেরিয়া।

এ দিকে, ইসলামি মানবাধিকার পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছে বাংলাদেশ। একইসঙ্গে তুরস্ক ও ইরানও সদস্য হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মার্চ) উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার রাজধানী নৌয়াকচটে দুই দিনব্যাপী এ অধিবেশন শুরু হয়। সেখানে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আব্দুল মোমেন। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবিলায় ওআইসির ৫৭ সদস্য রাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার ওপর জোর দেন আব্দুল মোমেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page