October 13, 2026, 12:00 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ওগানের সমর্থনে বিজয়ের পাল্লা এরদোগানেরই ভারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান অফ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এর আগে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল ক্লিচদারওগ্লু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ (রোববার) স্থানীয় সময় সকাল আটটায় নির্বাচনের ভোটকেন্দ্র খোলা হয় এবং বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হবে। তুরস্কের ৬ কোটি ৪০ লাখ বৈধ ভোটার এই কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আজকের নির্বাচনে ভোটগ্রহণের জন্য তুরস্কে এক লাখ ৯২ হাজার নির্বাচনীকেন্দ্র খোলা হয়েছে। এই বিপুল ভোটের মধ্যে ৬০ লাখের বেশি নতুন ভোটার রয়েছেন যারা জীবনে প্রথমবারের মতো এই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন।

গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রেসিডেন্ট এরদোগান শতকরা ৪৯.৫ ভাগ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল ক্লিচদারওগ্লু পেয়েছেন ৪৪.৯% ভোট।

নির্বাচনের তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগান রান অফ নির্বাচনে বর্তমান  প্রেসিডেন্ট এরদোগানকে সমর্থন দিয়েছেন। প্রথম দফার নির্বাচনে ওগান ৫.২ ভাগ ভোট পেয়েছিলেন। ওগানের সমর্থনের কারণে ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট এরদোগান নির্বাচনে বিজয়ী হবেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page