September 15, 2026, 2:58 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় তিন বাংলাদেশি আহত : কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিন্তু তাদের মধ্যে কোনও বাংলাদেশি আছে কিনা, সেটা নিশ্চিতভাবে জানাতে পারেনি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন। তবে তিন জন আহত হওয়ার খবর জানা গেছে।

শনিবার (৩ জুন) দুপুরে কলকাতায় ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও বাংলাদেশি নিহত হওয়ার খবর এখনও আমরা পাইনি। আমাদের কাছে তিন জন আহত হওয়ার খবর আছে।’

তিনি আরও বলেন, ‘এছাড়া চার জন আমাদের কাছে ফোন করে জানিয়েছেন, তাদের নিকটাত্মীয় ওই ট্রেনে ছিলেন। তাদের কোনও খবর পাওয়া যাচ্ছে না। আমরা তাদের এখনও নিখোঁজ হিসেবে বিবেচিত করছি।’

তিনি বলেন, ‘আমাদের একটি দল ইতিমধ্যে রওনা হয়ে গেছে। আজ দিনশেষে আমি একটি বিস্তারিত রিপোর্ট পাবো।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page