March 27, 2026, 8:28 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

ওমানের রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকালে মাস্কাটের ঘোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন কুমিল্লা জেলার এবং অপর দুজন কক্সবাজার জেলার বাসিন্দা। কক্সবাজারের উখিয়া উপজেলার প্রদীপ কুমার এবং রামু উপজেলার লোকমান হাকিম নিহতদের মধ্যে রয়েছেন। অপর দুজনের নাম-পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কাজ শেষে বাসায় ফেরার পথে তাদের বহনকারী একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

দূতাবাস সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ওমান রয়েল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাস্কাটের কুলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর চ্যানেল আই অনলাইনকে জানান, ঘটনার পর থেকেই দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। স্থানীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page