October 18, 2026, 10:51 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ওয়াশিংটন একটি পরমাণু যুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছে : মার্কিন ডেমোক্র্যাট রাজনীতিবিদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডেমোক্র্যাট রাজনীতিবিদ বলেছেন, ‘বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া’ হয়ে যাওয়া মার্কিন রাজনীতিবিদরা রাশিয়ার সঙ্গে একটি পরমাণু যুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছেন। কেনটাকি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নেটরিয়াল প্রার্থী জিওফ ইয়ং রুশ নিউজ চ্যানেল আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তার এলাকার ভোটাররা তাদের ট্যাক্সের ডলারগুলো ইউক্রেনে চলে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না।

তিনি আরো বলেন, তবে জনগণের চাহিদা বা ‘বাস্তবতা থেকে বহুদূরে’ রয়েছেন রাজনীতিবিদরা। ইয়ং বলেন, “তবে আমার মনে হয়, বিগত কয়েক দশক ধরে এখানকার মূলধারার গণমাধ্যমগুলোতে রাশিয়া-বিরোধী যে প্রচারণা চালানো হয়েছে তার প্রভাবে আমাদের রাজনীতিবিদরা বিভ্রান্ত হয়ে পড়েছেন।”

মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডেমোক্র্যাট রাজনীতিবিদ বলেন, “এই মুহূর্তে গোটা বিশ্ব মানবতা একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের হুমকির মুখে রয়েছে।” তিনি আরো বলেন, ওয়াশিংটনের কথিত মিত্রদের ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করা হচ্ছে বাইডেন প্রশাসনের প্রধান লক্ষ্য। ঠিক এ কারণেই নর্ড স্ট্রিম পাইপলাইন বোমা মেরে উড়িয়ে দেয়া হয়েছে- দাবি করে ইয়ং বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিকে শতভাগ আমেরিকার ওপর নির্ভর করে ফেলার লক্ষ্যে এ কাজ করা হয়েছে।

এই মার্কিন রাজনীতিবিদ বলেন, বিগত কয়েক দশক ধরে ওয়াশিংটনের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল জার্মানি এবং রাশিয়া যেন মিত্র হয়ে না যায়। কারণ, এই দু’টি অর্থনীতি যদি পরস্পরের পরিপূরক হয়ে ওঠে তাহলে আমেরিকা ঠুঁটো জগন্নাথে পরিণত হবে।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু করার আগ পর্যন্ত নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে রাশিয়ার গ্যাস জার্মানিতে সরবরাহ করা হতো। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ওপর পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপ করলে ওই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ কমে যায়। সর্বশেষ গত মাসে সাগরের তলদেশে বিস্ফোরণ ঘটিয়ে পাইপলাইনটি উড়িয়ে দেয় আমেরিকা।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page