September 10, 2026, 11:55 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের জড়িত থাকার অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যে কোনো সময় আবেদন করা হবে।

বৃহস্পতিবার রাজধানীতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এম সানাউল হক।

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের দুই আসামির বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় তিনি বলেন, ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। তাঁর বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। প্রত্যক্ষ সাক্ষীও পাওয়া গেছে, দুই মাসের মধ্যে প্রতিবেদন দেয়া হবে বলে জানান তিনি।

আর যে কোন সময় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, অভিযোগ ওঠার পর ২০১৬ সালে ওসমান ফারুক দেশ ছেড়ে যান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page