April 17, 2026, 10:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পেশাজীবিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার ফরিদপুরে ছাগল বাঁচাতে গিয়ে বৃদ্ধ নিহত ৩৪ বছর পর ইসরায়েল ও লেবানন নেতাদের মধ্যে আলোচনা আমরা বাংলায় কাউকে বাবরি মসজিদ বানাতে দেব না : অমিত শাহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই প্রকৃত সন্ত্রাসী : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ওসিকে কনুই দিয়ে গুঁতো মেরে চট্টগ্রাম ছাড়ছে শিক্ষা উপমন্ত্রী নওফেলের বডি গার্ড এএসআই সন্তু শীল

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীরকে কনুই দিয়ে গুঁতো মেরে প্রত্যাহার হওয়া শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সেই দেহরক্ষী এএসআই সন্তু শীলকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) মোহাম্মদ জহিরুল ইসলাম তার বদলিসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। আগামী ৬ মের মধ্যে এএসআই সন্তু শীলকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে ৭ মে থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনের একটি অনুলিপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দপ্তরে এসেছে। বিষয়টি নিশ্চিত করে সিএমপির উপ-কমিশনার (সদর) আবদুল ওয়ারীশ বলেন, আজ (মঙ্গলবার) উনাকে বদলির একটা আদেশ পেয়েছি। এর আগে গত ২৫ এপ্রিল এক আদেশে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইনসে সংযুক্ত করা হয়। একই দিন পৃথক আরেকটি আদেশে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিনকে। সর্বশেষ গত ২০ এপ্রিল নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় শিক্ষা উপমন্ত্রী নওফেল নিজ সংসদীয় আসনে ঈদ সামগ্রী বিতরণ করতে গেলে ওসি জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এএসআই সন্তুর বিরুদ্ধে। এ ঘটনায় নিজ থানায় জিডি করেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির। পাশাপাশি তিনি সিএমপি পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দেন। পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শিক্ষা উপমন্ত্রীর বডিগার্ড হিসেবে কোতোয়ালি থানার ওসিকে নানা বিষয়ে তদবির করতেন সন্তু। তবে কয়েকমাস আগে ওসি তাকে কোনো বিষয়ে তদবির করতে বারণ করেন। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন এএসআই সন্তু। সন্তু শীলের বিরুদ্ধে এর আগে কোতোয়ালি থানার সাবেক ওসি নেজাম উদ্দিন, পটিয়া থানার ওসি প্রিটন সরকার, বন্দর থানার সাবেক ওসি জাহিদুল কবিরের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। ওসি নেজাম উদ্দিন তার বিরুদ্ধে ২০১৯ সালে একবার জিডি করেছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page