November 11, 2026, 9:25 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণার প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এমপি পদ থেকে অযোগ্য ঘোষণার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করছে তার কর্মী-সমর্থকরা। মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ডের পর গত সপ্তাহে রাহুলকে এমপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ২০১৯ সালে একটি নির্বাচনি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বংশীয় পদবি নিয়ে  মন্তব্যের জন্য গুজরাটের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে।

কংগ্রেস এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছে। তবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অভিযোগ অস্বীকার করে বলছে, সংসদীয় নিয়মেই বহিষ্কার হয়েছেন রাহুল।

কংগ্রেসের কয়েক’শ নেতা দ্বিতীয় দিনের মতো সোমবার দিল্লিতে রাহুলের অযোগ্যতার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। হিমাচল, রাজস্থান, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাট রাজ্যেও বিক্ষোভ সমাবেশ করছেল দলীয় কর্মীরা।

দিল্লিতে বিভিন্ন বিরোধী দলের নেতারা সংসদ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভে যোগ দেন। গত সপ্তাহে রাহুলকে অযোগ্য ঘোষণার পর থেকে তাদের মধ্যে অনেকেই সংসদের নিম্নকক্ষ- লোকসভার প্রথম অধিবেশনে কালো পোশাক পরেছিলেন।

পার্লামেন্টের ভেতরও বিক্ষোভ হয়েছে। এর ফলে দিনের বেলা বেশ কয়েক দফা অধিবেশন স্থগিত করা হয়। অধিবেশনের আগে কংগ্রেস এমপি প্রমোদ তিওয়ারি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভিন্নমতকে দমিয়ে রাখার জন্য অভিযোগ তোলেন।

তিওয়ারি বলেন, ‘যখন আমরা সংসদে কথা বলি, তারা তখন কার্যক্রম চালাতে দেয় না। আমরা যখন বাইরে কথা বলি, তারা দলের নেতাদের অযোগ্য ঘোষণা করে দেয়।’

রাহুল গান্ধী দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়ানাদ থেকে কংগ্রেস পার্টির এমপি ছিলেন। ৫২ বছর বয়সী এই নেতা নেহরু-গান্ধী পরিবারের সদস্য। এ পরিবার থেকে তিনজন প্রধানমন্ত্রী পেয়েছে ভারত। দেশটির আগামী নির্বাচন যখন দরজায় কাড়া নাড়ছে, ঠিক তখনই রাহুলকে অযোগ্য ঘোষণা করে লোকসভা।

আদালত রাহুলকে ৩০ দিনের জন্য জামিন দিয়েছে। রাহুলের আইনজীবীরা জানিয়েছেন, আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।

রাহুল তার বিরুদ্ধে পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করলেও তার সমর্থকরা বলছেন, নেতার এই অযোগ্যতা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হওয়ার লক্ষণ।

রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী রবিবার বলেছিলেন, তার ভাইকে লক্ষ্যবস্তু করা হচ্ছে কারণ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page