September 7, 2026, 4:15 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জলিল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ ফ্রেবুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া কুতুপালং ৪নং ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ কামাল হোসেনের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার ৪নং ক্যাম্পের এফ/১২ ব্লকের জলিল নামে এক যুবককে অজ্ঞাত কয়েকজন ঘর থেকে ডেকে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে তাকে মারধর ও গুলি করে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জলিলকে ক্যাম্পের অভ্যন্তরে থাকা গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page