October 30, 2026, 12:23 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় প্রশাসন-বনবিভাগের অভিযানে ৩ টি করাত কল ও কাঠ জব্দ

বশির আল-মামুন, চট্টগ্রাম: চকরিয়া উপজেলা প্রশাসন ও কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ বিশেষ অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন ৩ টি করাত কল ও বিবিধ চোরাই কাঠ জব্দ করেছে।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে চকরিয়ার সহকারী কমিশনার (ভূমি) রাহাতুজ্জামান, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন এর নেতৃত্বে বন কর্মীরা চকরিয়া পৌরসভার বাশঁঘাটা এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান এদিন বাশঁঘাটা নামক স্থানে লাইসেন্স বিহীন তিনটি (০৩) করাত কলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি বৈদ্যুতিক মোটর, তিনটি চাকা, করাত ও বিবিধ কাঠ জব্দ করা হয়।
তিনি আরও বলেন অতি দ্রুত সময়ের মধ্যে করাত কল গুলোর লাইসেন্স করা না হলে উক্ত স্থানে আবারও অভিযান পরিচালনা করে করাত কল গুলো বন্ধ করে দেওয়া হবে বলে নির্দেশনা প্রদান করেন, সহকারী কমিশনার ( ভূমি)।
অভিযানে ফাঁসিয়াখালী রেঞ্জের সকল বিট অফিসার, স্টাফ, আনসার, সিপিজির সদস্য ও ভিলেজারগণ অংশগ্রহণ করে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page