October 11, 2026, 8:56 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের মাতারবাড়ীতে ভিড়ল কয়লাবাহী জাহাজ ; চালু হবে বিদ্যুৎকেন্দ্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী সমুদ্রবন্দরে ৬৪ হাজার ৭৭০ মেট্রিক টন কয়লা নিয়ে ভিড়েছে এমবিজিসিএল প্রদীপ নামের ইন্দোনেশিয়ার একটি জাহাজ।

বুধবার (১৪ জুন) সকালে পানামার পতাকাবাহী এই জাহাজটিকে গভীর সাগর থেকে কৃত্রিম চ্যানেল (ব্রেক ওয়াটার) দিয়ে জেটিতে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা আতাউল হাকিম সিদ্দিক বলেন, আজ বেলা ১১টায় মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের জেটিতে প্রচুর পরিমাণ ইন্দোনেশিয়ার বাষ্পীয় কয়লা নিয়ে আসে এই জাহাজ।

এটি এই বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা কয়লার চতুর্থ জাহাজ। জাপানের সহযোগিতায় মাতারবাড়ীতে গড়ে ওঠা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য এর আগে একই কোম্পানি ইন্দোনেশিয়া থেকে তিনটি জাহাজের প্রতিটিতে প্রায় ৬৫ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করেছিল।

গত ১৯ মে এই বন্দরে ভিড়েছিল দ্বিতীয় বড় জাহাজ হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘এমভি ওয়াই এম ইন্ডেভোয়ার’।

এর আগে ২৪ এপ্রিল পানামার পতাকাবাহী এমভি ‘ওউসু মারু’ ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার টন কয়লা নিয়ে আসে। সেটি ছিল বাংলাদেশের যে কোনো বন্দরে নোঙর করা সবচেয়ে বড় জাহাজ।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page