August 7, 2026, 5:47 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ১ জনকে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলায় শরণার্থী ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে শফিউল্লাহ শফিক (৩৮) এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। (২৬ ডিসেম্বর) সোমবার সকাল সাড়ে ১০টায় উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এই ঘটনা ঘটে।

শফিউল্লাহ শফিক বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মৃত মোহাম্মদ ছিদ্দিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের বি-ব্লকের প্রধান মাঝি।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ জানান, সকালে নিজের ক্যাম্পের একটি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান শেষে ফিরছিলেন শফিক। এ সময় একদল দুষ্কতিকারী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এপিবিএনের অভিযান চলছে।

উখিয়ার বালুখালী কতুপালং ক্যাম্প-৮ ইস্টে মোহাম্মদ ইকবাল জানান, শফিউল্লাহ মাঝি ক্যাম্পে  ‘আরসা’র (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) বিরোধে সব বসময় সোচ্চার ছিলেন। হয়তো সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page