March 10, 2026, 2:21 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের সেন্টমার্টিন থেকে ফেরার পথে আটকা পড়লো পর্যটকবাহী জাহাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ ‘বার আউলিয়া’ সাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে। জাহাজটিতে প্রায় ৭০০ পর্যটক আছেন বলে জানা গেছে।

রবিবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিন থেকে ৫ কিলোমিটার দূরে শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছে নাফ নদীর ডুবোচরে জাহাজটি আটকা পড়ে। এর আগে জাহাজটি যাত্রী নিয়ে বেলা সাড়ে ১২টায় সেন্টমার্টিনে পৌঁছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, “সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ ‘বার আউলিয়া’ ইঞ্জিন বিকল হয়ে কিছুক্ষণ আটকা ছিল। পরে এক ইঞ্জিন নিয়ে টেকনাফে রওনা করছে বলে শুনেছি। এর আগে সকালে কেয়ার ক্লোজ অ্যান্ড ডাইন পর্যটকবাহী জাহাজও ইঞ্জিন সমস্যার কারণে সেন্টমার্টিনে আধা ঘণ্টা দেরিতে পৌঁছেছিল।”

সেন্টমার্টিন দ্বীপের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, “বিকালে দ্বীপে ফেরার পথে সাগরের মাঝখানে পর্যটকবাহী জাহাজ ‘বার আউলিয়া’ আটকা থাকতে দেখেছি। তবে কী কারণে জাহাজটি আটকা ছিল জানা নেই।”

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ‘জাহাজ আটকা পড়ার খবর শুনেছি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে খতিয়ে দেখছি।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page