October 15, 2026, 5:45 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে ভেসে গেল ৩ শিক্ষার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গেছে চবির তিন শিক্ষার্থী। এদের মধ্যে কে এম শাদনান সাবাব রহমান (২১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ জুলাই) হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এ ঘটনা ঘটে। স্রোতের টানে তিনজনই ভেসে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মৃত যুবক ঢাকার মিরপুর এলাকার কে এম আনিসুর রহমানের ছেলে। নিখোঁজ দুইজন হলেন, বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২), একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

তারা তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তাদের বন্ধু আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া বলেন, ‘প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে সোমবার তারা পাঁচ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যান। ভোর সাড়ে ৫টার দিকে তারা হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে যান। ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে আমরা দুজন দৌঁড়ে ছাতার নিচে চলে আসলেও তারা সাগরে থেকে যান। বারবার ডাকার পরও তারা ‘আসছি, আসছি’ বলতে থাকে। মাঝিরাও তাদের উঠে যেতে বলেছে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।’

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু বলেন, পাঁচ বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে ঘুরতে আসেন। তিন বন্ধু এক সঙ্গে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যান। একজনের মরদেহ পাওয়া গেলেও এখনও দুইজন নিখোঁজ আছেন।

ফায়ার সার্ভিস ও সি সেইফ লাইফ গার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page