October 9, 2026, 11:34 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে প্রাইমারি স্কুলের ৭৬টি ভবন হস্তান্তর করলো ইউনিসেফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে কক্সবাজারে নতুনভাবে ২২টি প্রাথমিক বিদ্যালয়ের ৭৬টি নতুন ভবন ও ৩৬টি স্কুলের সংস্কার করে দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

রোববার  দুপুর ১২টার দিকে এই নতুন ভবন হস্তান্তর করা হয়।

ভবন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব শাহ রেজওয়ান হায়াত।

সম্মেলনে অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান, ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী ও উখিয়া উপজেলা শিক্ষা অফিসার গুলশান আরাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

গ্লোবাল পার্টনারশীপ ফর এডুকেশন (জিপিই)’র অর্থায়নে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় স্কুলগুলো নির্মাণ করে দেয় জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

পরে বিদ্যালয়গুলোর ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে কাগজপত্র হস্তান্তর করেন অতিথিবৃন্দ।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page