September 21, 2026, 4:53 pm
শিরোনামঃ
যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে বাজি ধরে গরম চা পানে নালী পুড়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে গরম চা খেতে গিয়ে কণ্ঠনালী পুড়ে মো. মোস্তফা (২৪) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঈদগাঁও নতুন অফিস বাজারের তাওয়াককুল জুস কর্নারে এ ঘটনা ঘটে।

নিহত মো. মোস্তফা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এ বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, তিন বন্ধু চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। কথার ছলে গরম চা খাওয়ার বাজি ধরেন তারা। গরম চা খেতে গিয়ে যুবকের গলা (কণ্ঠনালী) পুড়ে যন্ত্রণা শুরু হয়। জ্বালা-যন্ত্রণা থামাতে তাকে ঠাণ্ডা পানীয় ও আইসক্রিম খাওয়ানো হয়। এতে সে নিস্তেজ হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. মোস্তফার মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা রয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে।

ওসি আরও জানান, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page